Logo Logo

ফরিদপুর পৌরসভার উদ্যোগে পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


Splash Image

ফরিদপুর পৌরসভার উদ্যোগে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (১১ মার্চ) সকাল ১১টার দিকে এশীয় উন্নয়ন ব্যাংক (ADB), ফরিদপুর পৌরসভা এবং ঢাকা আহসানিয়া মিশনের যৌথ উদ্যোগে বাস্তবায়িত 'বিল্ডিং রেজিলিয়েন্স অন কমিউনিটি লেভেল প্রজেক্ট'-এর কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়।

ফরিদপুর পৌরসভার দারিদ্র্য নিরসন ও সমাজ উন্নয়ন বিষয়ক স্থায়ী কমিটির আয়োজনে এই কর্মশালাটি সম্পন্ন হয়। এতে সভাপতিত্ব করেন পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র মণ্ডল এবং সঞ্চালনা করেন সমাজ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মো. আহাদুজ্জামান।

কর্মশালায় বক্তারা প্রকল্পের বিগত দিনের কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং ভবিষ্যতে কমিউনিটি পর্যায়ের কার্যক্রমকে আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন। তারা প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. শরিফুল হাসান, সাংবাদিক এস এম মনিরুজ্জামান এবং রাষ্ট্রপতি কর্তৃক জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে স্বীকৃত আফরোজা ইয়াসমিন। এছাড়া জেলা পর্যায়ের শ্রেষ্ঠ অদম্য নারী পারভীন আক্তার ও প্রকল্পের প্রশিক্ষক আলেয়া বেগম গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

কর্মশালায় আরও বক্তব্য প্রদান করেন মোহাম্মদ আবুল কাশেম, রিনা বেগম, লিলি আক্তার, আফরোজা বেগম, সাজেদা খাতুন, ওয়াহিদা হালিম, মনিকা রানী সরকার, রামচন্দ্র মালো এবং লাভলী আক্তারসহ স্থানীয় প্রতিনিধিরা।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় মোট ৯০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। বক্তারা আশা প্রকাশ করেন যে, এই ধরনের উদ্যোগের ফলে ফরিদপুর পৌরসভার কমিউনিটি পর্যায়ের উন্নয়ন ও স্থিতিস্থাপকতা বৃদ্ধি পাবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...