Logo Logo

মুকসুদপুরে জ্বালানি তেল মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা


Splash Image

গোপালগঞ্জের মুকসুদপুরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে রাখার অভিযোগে শাহজালাল শেখ (৪৮) নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


বিজ্ঞাপন


বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার সদর বাজারে ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত শাহজালাল শেখ উপজেলার প্রভাকরদী গ্রামের মৃত আবু শেখের ছেলে।

অভিযান সূত্রে জানা গেছে, শাহজালাল শেখ তার দোকানে অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ করে রেখেছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে হানা দেয় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ঘটনার সত্যতা মেলায় পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০ (১) ধারায় ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযান চলাকালে ভাটিয়াপাড়া সেনাবাহিনী ক্যাম্পের সদস্য এবং মুকসুদপুর থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত জানান, জনস্বার্থে এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। অবৈধ মজুদের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...