বিজ্ঞাপন
বুধবার (১১ মার্চ) উপজেলার ভোগনগড়, শিবরামপুর, সুজালপুর, পাল্টাপুর ও নিজপাড়া ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব সরকার।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঈদকে সামনে রেখে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে ভিজিএফ কর্মসূচির আওতায় এই চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের মাধ্যমে তালিকাভুক্ত সুবিধাভোগী পরিবারের মাঝে পর্যায়ক্রমে এই চাল বিতরণ করা হচ্ছে।
উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন বলেন, “পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অসচ্ছল ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে সরকার ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা দিচ্ছে। যাতে প্রকৃত উপকারভোগীরা এই সহায়তা পান এবং বিতরণ কার্যক্রম স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, সুবিধাভোগীদের মাঝে কোনো ধরনের অনিয়ম ছাড়াই সঠিকভাবে চাল বিতরণ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সার্বিকভাবে তদারকি করছে।
উপজেলার বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে এই চাল বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...