বিজ্ঞাপন
পারিবারিক সূত্রে জানা গেছে, নড়াইল পৌরসভার ভওয়াখালী এলাকার বাসিন্দা নাঈম হাসান গত ১৯ ডিসেম্বর শুক্রবার সকাল আনুমানিক ১১টার দিকে নিজ বাসা থেকে বের হন। সচরাচর তিনি দুপুরের মধ্যে বাসায় ফিরে এলেও সেদিন আর ফেরেননি। এরপর থেকে পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
মাছিমদিয়া গ্রামের বাসিন্দা জসীম মোল্যা জানান, নিখোঁজের দিন বিকেল ৫টার দিকে মাছিমদিয়া গ্রামে নাঈমকে শেষবার দেখা গিয়েছিল। এরপর থেকে তার আর কোনো হদিস মেলেনি।
নিখোঁজ নাঈম হাসানের গায়ের রং শ্যামলা এবং উচ্চতা প্রায় ৫ ফুট ৩ ইঞ্চি। তিনি কথা বলতে পারেন না (বাকপ্রতিবন্ধী)। কোনো সহৃদয় ব্যক্তি যদি নাঈমের সন্ধান পেয়ে থাকেন, তবে নিকটস্থ থানায় যোগাযোগ করতে অথবা ০১৭১০১১৫৯৮২ এই মোবাইল নম্বরে জানানোর জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
নড়াইল সদর থানার এস আই নয়ন বিশ্বাস সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজ যুবককে উদ্ধারে পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...