বিজ্ঞাপন
বুধবার (১১ মার্চ) সকাল ১১টায় নিয়ামতি ইউনিয়নের মহেষপুর বাজারে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী বিক্ষুব্ধ নারী-পুরুষ চেয়ারম্যান হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা অবিলম্বে তাকে পদ থেকে অপসারণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত ৯ মার্চ সরকারি উদ্যোগে দুস্থ মহিলাদের খাদ্য সহায়তা প্রোগ্রাম (ভি.ডব্লিউ.ভি)-এর ১ হাজার ৩০০ কেজি চাল চুরির অভিযোগে সাধারণ জনগণ চেয়ারম্যান হুমায়ুন কবিরকে ইউনিয়ন পরিষদে অবরুদ্ধ করে শারীরিকভাবে লাঞ্ছিত করে।
এই প্রসঙ্গে ভি.ডব্লিউ.ভি প্রোগ্রামের দায়িত্বে থাকা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামিম পারভেজ জানান, নিয়ামতি ইউনিয়নে এই প্রকল্পের আওতায় ২৬৬টি কার্ড রয়েছে। প্রতি মাসে জনপ্রতি ৩০ কেজি করে চাল দেওয়া হয়। চলতি মাস ও বকেয়া দুই মাসসহ মোট ২৩ হাজার ৯৪০ কেজি চাল কলসকাঠি খাদ্য গুদাম থেকে আনার কথা ছিল। কিন্তু গুদাম থেকে ১ হাজার ৩০০ কেজি চাল কম আনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
অভিযোগের বিষয়ে চেয়ারম্যান হুমায়ুন কবির পূর্বে দাবি করেছিলেন, ট্রলারে জায়গা না থাকায় ওই চাল গোডাউনে রেখে আসা হয়েছে, যা পরে আনা হবে। তবে মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চেয়ারম্যান ইতিপূর্বেও জেলেদের চাল চুরি ও বিভিন্ন ভাতা থেকে টাকা আদায়সহ নানা দুর্নীতিতে জড়িত ছিলেন। স্থানীয়রা গোপন সংবাদের ভিত্তিতে চালের বস্তা গণনা করে চুরির বিষয়টি ধরে ফেলেন।
বক্তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। এ বিষয়ে ফের যোগাযোগের চেষ্টা করা হলেও চেয়ারম্যান হুমায়ুন কবিরের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...