বিজ্ঞাপন
গতকাল মঙ্গলবার (১০ মার্চ) সংগঠনটির ইফতার মাহফিল ও আলোচনা সভা শেষে বিদায়ী সভাপতি মো. ওমর ফারুক এবং সাধারণ সম্পাদক শরিফ এই নতুন কমিটির অনুমোদন প্রদান করেন।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন: সহ-সভাপতি হাফিজুল ইসলাম, ফিরোজ হোসেন ও শিপন আলী; যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল, ওমর ফারুক, সাদিয়া খাতুন ও তানিয়া তমা। এছাড়া সাংগঠনিক সম্পাদক সাবরিনা সুলতানা, কোষাধ্যক্ষ তামান্না খাতুন এবং অনুষ্ঠান পরিচালনা সম্পাদক হিসেবে রাফিউল ইসলাম নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত সভাপতি শরিফ ইসলাম তার প্রতিক্রিয়ায় বলেন, "বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত উল্লাপাড়া উপজেলার শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ব বজায় রাখতে আমরা কাজ করে যাব। শিক্ষার্থীদের স্বার্থসংরক্ষণে এই সংগঠন ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করতে স্বেচ্ছাসেবী হিসেবে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।"
সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী-বিন হাসান শিক্ষার্থীদের কল্যাণে নতুন কিছু উদ্যোগের কথা ঘোষণা করেন। তিনি জানান, মেধার স্বীকৃতিস্বরূপ সংগঠনের যে সকল সদস্য টানা দুই সেমিস্টারে ৩.৫০ বা তার বেশি জিপিএ অর্জন করবেন, তাদের সংগঠনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হবে। এটি শিক্ষার্থীদের একাডেমিক উন্নতির প্রতি আগ্রহী করে তুলবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও যোগ করেন, "আমরা শিক্ষার্থীদের অগ্রগতির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরি করছি। আমাদের লক্ষ্য—এই সংগঠনটিকে এমন একটি প্ল্যাটফর্মে রূপান্তর করা, যা শিক্ষার্থীদের ব্যক্তিগত ও একাডেমিক উন্নয়নে বাস্তবধর্মী ভূমিকা রাখবে।"
কমিটি গঠন ও ইফতার অনুষ্ঠানে সংগঠনটির উপদেষ্টামণ্ডলীসহ সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক- মোঃ হাফিজ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...