বিজ্ঞাপন
বিবৃতিতে জানানো হয়, বাহরাইনের মিনা সালমান বন্দরে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের প্রধান কেন্দ্রের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
আইআরজিসি’র দাবি অনুযায়ী, ইরানের ছোড়া এই মরণাস্ত্রগুলো নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হেনেছে।
একই সময়ে কুয়েতের গুরুত্বপূর্ণ দুই সামরিক ঘাঁটি ‘ক্যাম্প প্যাট্রিয়ট’ এবং ‘ক্যাম্প বুহরিং’-এও ড্রোন হামলা চালানো হয়। এই হামলায় মার্কিন সেনাদের সরঞ্জামের হ্যাঙ্গার, আবাসন ব্যবস্থা এবং সমাবেশ কেন্দ্রগুলো ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে বলে আইআরজিসির বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে, একই দিনে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরেও ইরানের দুটি ড্রোন আঘাত হেনেছে। বিমানবন্দরের কাছাকাছি এলাকায় হওয়া এই হামলায় অন্তত এক বাংলাদেশি প্রবাসীসহ চারজন আহত হয়েছেন বলে জানা গেছে।
দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রোন হামলার শিকার হলেও বিমানবন্দরের কার্যক্রম ও বিমান চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে।
বিস্ফোরক এই পরিস্থিতির প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এই সরাসরি সংঘাত পুরো অঞ্চলে বড় ধরনের যুদ্ধের শঙ্কা তৈরি করেছে।
সূত্র: এএফপি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...