প্রেস ব্রিফিংয়ে কথা বলছেন জামায়েত আমীর ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
বুধবার (১১ মার্চ) দুপুরে জাতীয় সংসদের এলডি হলে ত্রয়োদশ সংসদ অধিবেশন সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান তার বক্তব্যে সংসদের ভেতর একটি গঠনমূলক ও দায়িত্বশীল বিরোধীদলের ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, "আমরা সবকিছুতে অন্ধ বিরোধিতা করবো না, আবার না বুঝে সমর্থনও দেব না।" তিনি আরও উল্লেখ করেন, সংখ্যাগরিষ্ঠতার জোড়ে সরকার অনেক সিদ্ধান্ত নিতে পারলেও সংসদের ভেতর আলোচনার মাধ্যমে এগিয়ে যাওয়া জাতির জন্য অধিক কল্যাণকর হবে।
বাংলাদেশ দুবার স্বাধীন হলেও সাধারণ মানুষ এখনো প্রত্যাশিত সুফল পায়নি বলে দাবি করেন জামায়াত আমির। তিনি বলেন, "দেশের বৃহত্তর স্বার্থে আমরা দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি এবং অঙ্গীকার অনুযায়ী শপথ গ্রহণ করেছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে, সরকার এখনো শপথ নেয়নি।"
জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে সংবিধান সংস্কারের বিষয়ে সরকারকে দ্রুত শপথ নেওয়ার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।
তিনি সতর্ক করে বলেন, যথাযথ সংস্কার না হলে শহীদদের রক্তদান বৃথা হয়ে যাবে। তিনি প্রত্যাশা করেন যে, সংসদের অভিভাবক হিসেবে স্পিকার ইনসাফ প্রতিষ্ঠা করবেন এবং বিরোধী দলকে তাদের প্রাপ্য সুযোগ প্রদান করবেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, "আমরা জুলাই প্রস্তাবের পূর্ণ বাস্তবায়ন চাই। বিরোধী দল হিসেবে আমাদের যেটুকু প্রাপ্য, সেটুকু পেলেই আমরা সন্তুষ্ট। আমরা কোনো আংশিক সুবিধা নয়, বরং পুরো প্যাকেজ চাই। রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আমাদের অবস্থান যথাসময়ে জাতি দেখতে পাবে।"
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...