বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, তরুণ সংগঠক, ক্রীড়া ও শিক্ষানুরাগী এবং চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার তকিবুল হাসান চৌধুরী তকি।
দোয়া মাহফিলে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কামালপাড়া বাইতুচ্ছালাহ জামে মসজিদের খতিব মাওলানা সরওয়ার কামাল আজিজি।
অনুষ্ঠানটি কামালপাড়া যুব সংঘ ক্লাবের সভাপতি মোহাম্মদ আবু তৈয়বের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেন সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাইফুল, পৌরসভা শ্রমিক দলের সভাপতি রুবেল হোসেন, কৃষকদলের সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, হাটহাজারী পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম চৌধুরী রকি, সদস্য সচিব শাহেদ খান এবং জাসাস হাটহাজারী উত্তর জেলা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দিদারুল আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কামালপাড়া যুব সংঘ ক্লাবের সাবেক সভাপতি সোহেল সিদ্দিকী, রেজাউল করিম বাবু, নাসির উদ্দিন ও জাহিদুল ইসলাম ফিরোজ।
এছাড়া ক্লাবের কার্যকরী সংসদ ২০২৬–২৭ এর সহ-সভাপতি মোহাম্মদ খলিল উল্লাহ, উপ-সহসভাপতি মোহাম্মদ ইমদাদ, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন সম্পাদক এস.এম. আজিম উদ্দিন, সমাজকল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ রায়হান, শিক্ষা-সাহিত্য-সাংস্কৃতিক ও পাঠাগার সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম রিমন, ক্রীড়া ও প্রমোদ সম্পাদক জুনায়েদ আলম রাকিব, প্রচার সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন এবং মিলনায়তন সম্পাদক মোহাম্মদ ইয়াসিনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...