Logo Logo

সোহেল মাহমুদকে আহ্বায়ক এবং আলিফ আহমেদ রাজীবকে সদস্য সচিব করে পিরোজপুর জেলা প্রেসক্লাবের কমিটি ঘোষণা


Splash Image

এস এম সোহেল মাহমুদকে আহ্বায়ক ও আলিফ আহমেদ রাজীবকে সদস্য সচিব করে পিরোজপুর জেলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রেসক্লাবের সদস্যদের সম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।


বিজ্ঞাপন


ঘোষিত দুই সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে সাংবাদিক এস এম সোহেল মাহমুদকে আহ্বায়ক এবং সাংবাদিক আলিফ আহমেদ রাজীবকে সদস্য সচিব করা হয়েছে।

জানা গেছে, নবগঠিত কমিটির আহ্বায়ক এস এম সোহেল মাহমুদ পূর্বে জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে সদস্য সচিব আলিফ আহমেদ রাজীব প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

জেলা প্রেসক্লাব সূত্রে জানা যায়, কার্যনির্বাহী পরিষদের পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটি শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...