বিজ্ঞাপন
বুধবার (১১ মার্চ) গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব শহীদ পুলিশ সদস্যদের পরিবারের হাতে সম্মাননাপত্র, স্বীকৃতি স্মারক, উপহার সামগ্রী ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের পক্ষ থেকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা সামগ্রী হস্তান্তর করেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানে বাংলাদেশ পুলিশের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দায়িত্ব পালনকালে যারা নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন, দেশের স্থিতিশীলতা বজায় রাখতে তাদের ভূমিকা অনস্বীকার্য। তাদের এই আত্মত্যাগের প্রতি কৃতজ্ঞতা জানাতেই প্রতিবছর পুলিশের পক্ষ থেকে পরিবারগুলোর পাশে দাঁড়ানোর এই উদ্যোগ নেওয়া হয়।
বক্তারা বলেন, কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের জাতি চিরকাল গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাদের পরিবারের সদস্যদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং যেকোনো প্রয়োজনে বাংলাদেশ পুলিশ সর্বদা সহযোগিতা ও সহায়তা প্রদান করে যাবে। এই সম্মাননা কেবল এককালীন সহায়তা নয়, বরং তাদের বীরত্বগাথার প্রতি রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতির একটি অংশ।
সম্মাননা প্রাপ্ত পরিবারগুলো পুলিশের এই মানবিক উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে সংশ্লিষ্ট ব্যক্তিরা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...