Logo Logo

ফুলগাজীতে ৩৪০ পিস টাপেন্টাডলসহ এক বৃদ্ধ গ্রেফতার


Splash Image

ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সীরহাটে একটি ফার্নিচারের দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।


বিজ্ঞাপন


গত রবিবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর শ্রীপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

ডিএনসি ফেনী জেলা কার্যালয়ের একটি রেইডিং টিম উত্তর শ্রীপুর গ্রামের পুরাতন মুন্সীরহাটে অবস্থিত 'সুমা ফার্নিচার মার্ট' নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি চালায়। অভিযানে ফার্নিচারের দোকানের ভেতর থেকে ৩৪০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ সময় মাদক বিক্রির অভিযোগে দোকানের মালিক আব্দুল জলিলকে (৭০) গ্রেফতার করা হয়। তিনি ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফতেপুর এলাকার বাসিন্দা। তবে এই ঘটনায় মো. দুলাল (৩৫) নামে অপর এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হন। পলাতক দুলাল উপজেলার দরবারপুর ইউনিয়নের বসন্তপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই ব্যবসা প্রতিষ্ঠানের আড়ালে নিষিদ্ধ ওষুধের কারবার চলছিল এমন তথ্যের ভিত্তিতেই এই ঝটিকা অভিযান চালানো হয়।

এই ঘটনায় ফুলগাজী থানার পরিদর্শক জীবন বড়ুয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং পলাতক অপর আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...