বিজ্ঞাপন
গত রবিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ৫ সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। একইসাথে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রকাশের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে কমিটির বর্তমান সভাপতি তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নবগঠিত এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী মুহাম্মাদ তৌহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর আইন বিভাগের শিক্ষার্থী মো. জিসান।
সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সভাপতি হাফিজুর রহমানের উপস্থিতিতে এই নতুন নেতৃত্বের ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ড. মিজান রহমান, বিসিএস কর্মকর্তা জাহিদ সোহেল এবং সংগঠনের সাবেক সভাপতি আজমল হোসেন। মো. আরমানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে নতুন নেতৃত্বকে উষ্ণ অভিনন্দন জানানো হয়।
নবগঠিত কমিটির সভাপতি মুহাম্মাদ তৌহিদুল ইসলাম নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের বাসিন্দা। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ষষ্ঠ সেমিস্টারে অধ্যয়নরত।
কমিটির অন্য সদস্যরা হলেন— সাংগঠনিক সম্পাদক রিয়াদ মাহমুদ (শিক্ষার্থী, ঢাকা কলেজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক নিশাত সালসাবিল (শিক্ষার্থী, লেদার ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট, ঢাবি) এবং দপ্তর সম্পাদক আনিসুর রহমান সানি (শিক্ষার্থী, সোশ্যাল ওয়েলফেয়ার ইন্সটিটিউট, ঢাবি)।
উল্লেখ্য, ১৯৯১ সালে প্রতিষ্ঠার পর থেকে স্বরূপকাঠি ছাত্র সমিতি অত্র উপজেলার শিক্ষার্থীদের কল্যাণে এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিরলসভাবে কাজ করে আসছে।
নতুন এই নেতৃত্ব সংগঠনটির গতিশীলতা আরও বৃদ্ধি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...