Logo Logo

বকশীগঞ্জের নিলক্ষিয়ায় ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ শুরু


Splash Image

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে সরকারের বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় বিনামূল্যে ভিজিএফ (VGF) চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।


বিজ্ঞাপন


আজ ১২ মার্চ (বৃহষ্পতিবার) নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল হাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন। আসন্ন ঈদকে সামনে রেখে ইউনিয়নের প্রতিটি নির্বাচিত নিম্ন আয়ের ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক, প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী, ইউপি সদস্যবৃন্দ এবং গ্রাম পুলিশের সদস্যগণ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক উপকারভোগী এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এই মানবিক উদ্যোগের ফলে দরিদ্র ও অসহায় মানুষগুলো অন্তত স্বাচ্ছন্দ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ পাবে। প্রতি বছরের ন্যায় এবারও সারা দেশের সাথে সামঞ্জস্য রেখে বকশীগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে এই চাল বিতরণ নিশ্চিত করা হচ্ছে।

নিলক্ষিয়া ইউনিয়নের সুবিধাভোগীরা সময়মতো এই সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শতভাগ স্বচ্ছতা ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে প্রকৃত তালিকাভুক্ত ব্যক্তিদের মাঝেই এই খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।

স্থানীয়দের মতে, ঈদের আগে সরকারের এই পদক্ষেপ দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...