শামীম সাঈদী। ফাইল ছবি
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে এই নির্বাচনী আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ সোহেল মনঞ্জুর বিজয়ী হয়েছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, এর আগে বিভিন্ন আসনের আরও ৩০ জনেরও বেশি প্রার্থী নির্বাচনের ফলাফল ও অনিয়ম চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন। হাইকোর্ট ইতিমধ্যে সেসব আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন এবং সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালট পেপারসহ যাবতীয় নির্বাচনী সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়মের অভিযোগ উঠলে তা নিষ্পত্তির জন্য হাইকোর্টে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ গঠন করা হয়। বর্তমানে বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে গঠিত একক বেঞ্চ এসব নির্বাচনী আবেদনের ওপর শুনানি গ্রহণ করছেন।
শামীম সাঈদীর এই আবেদনের প্রেক্ষিতে পিরোজপুর-২ আসনের ফলাফল নিয়ে আইনি লড়াই এখন আদালতের টেবিলে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...