বিজ্ঞাপন
বুধবার (১১ মার্চ) বীরগঞ্জ শালবন মিলনায়তন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে “পবিত্র কুরআন নাযিলের মাস মাহে রমজান ও কোরআনের তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরগঞ্জ পৌর শাখার আমির ও সাবেক ছাত্রনেতা মুহা. মোসাদ্দেক হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক মো. মতিউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মো. মতিউর রহমান বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। এই মাসে বেশি বেশি কুরআন তিলাওয়াত, ইবাদত-বন্দেগি ও মানবসেবার মাধ্যমে নিজেদের জীবনকে আলোকিত করতে হবে। তিনি বলেন, পবিত্র কুরআনের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে প্রতিষ্ঠা করতে পারলেই প্রকৃত শান্তি ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার তারবিয়াত সেক্রেটারি মাওলানা রবিউল ইসলাম, জেলা শাখার অফিস সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম খোকন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি ও জামায়াত মনোনীত বীরগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জননেতা রাশেদুন নবী বাবু এবং দিনাজপুর জেলা শাখার মজলিসে শুরা সদস্য ও বীরগঞ্জ উপজেলা শাখার আমির ক্বারী আজিজুর রহমান।
বক্তারা তাদের বক্তব্যে মাহে রমজানের শিক্ষা ব্যক্তি জীবনে বাস্তবায়নের আহ্বান জানান এবং সমাজে ন্যায়, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দলের বীরগঞ্জ পৌর শাখার সভাপতি আমিরুল বাহার। এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা,বিএনপি নেতা আক্কাস আলী সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সহ-সেক্রেটারি হাদিউজ্জামান হাদি, বীরগঞ্জ উপজেলা শাখার আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মো লুৎফর রহমান মাস্টার, বীরগঞ্জ উপজেলা শাখার শ্রমিক কল্যান ফেডারেশন শাখার সভাপতি মো হামিদুর রহমান, মিডিয়া ও প্রচার বিভাগের সভাপতি মো আমিনুল ইসলাম, যুব ও ক্রিড়া বিভাগের সভাপতি মাওলানা গোলাম নুর, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বীরগঞ্জ পৌর শাখার সভাপতি মো ইব্রাহিম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...