Logo Logo

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল


Splash Image

বিপিএলের দ্বাদশ আসর শেষ হয়েছে বেশ কিছুদিন আগে। ওই আসরে ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল রাজশাহী ওয়ারিয়র্স। যদিও শিরোপা জিততে পারেনি তার দল, তবুও দুর্দান্ত বোলিং পারফরম্যান্সে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন পেসার শরিফুল ইসলাম।


বিজ্ঞাপন


পুরো আসরে সর্বোচ্চ ২৬ উইকেট শিকার করে তিনি এই সম্মান অর্জন করেন। বিপিএলের ইতিহাসে প্রথমবার কোনো বিশেষজ্ঞ বোলার হিসেবে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে অনন্য নজির গড়েন শরিফুল। পুরস্কার হিসেবে ট্রফির পাশাপাশি তিনি পেয়েছিলেন ১০ লাখ টাকার অর্থ পুরস্কার।

তবে পুরস্কার ঘোষণার সময় নগদ অর্থ হাতে পাননি শরিফুল। কয়েক দিন আগে সেই অর্থ হাতে পাওয়ার পর পুরো টাকাই তিনি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মাঠকর্মীদের দিয়ে দিয়েছেন বলে একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, মাঠ প্রস্তুত ও ম্যাচ পরিচালনায় মাঠকর্মীদের অবদানের কথা বিবেচনা করেই এই অর্থ তাদের মধ্যে বিতরণ করেন জাতীয় দলের এই পেসার।

এদিকে চলমান বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজের দলেও রয়েছেন শরিফুল ইসলাম। তবে বুধবার অনুষ্ঠিত প্রথম ম্যাচে একাদশে জায়গা হয়নি তার। ওই ম্যাচে সুযোগ পেয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন তরুণ পেসার নাহিদ রানা। পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ফাইফার তুলে নিয়ে দলের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...