বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে গোপালগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই ঈদ উপহার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
পৌরসভা সূত্রে জানা গেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে নিম্ন আয়ের মানুষের ঈদের আনন্দ নিশ্চিত করতে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
পৌর কর্তৃপক্ষ জানায়, সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে প্রকৃত দরিদ্র ও অসচ্ছল মানুষের তালিকা অনুযায়ী এই সহায়তা প্রদান করা হচ্ছে। তালিকাভুক্ত দিনমজুর, রিকশাচালক ও শ্রমজীবীসহ বিভিন্ন স্তরের নিম্ন আয়ের মানুষের মাঝে পর্যায়ক্রমে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে এই চাল পৌঁছে দেওয়া হবে। ঈদের আগ পর্যন্ত এই বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে নিশ্চিত করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে পৌর প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় কর্মকর্তারা বলেন, সরকারের পক্ষ থেকে দেওয়া এই খাদ্য সহায়তা ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সহায়ক হবে। ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম আরও জোরদার করা হবে।
ঈদের আগে ১০ কেজি করে চাল পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগীরা। তারা জানান, বর্তমান বাজারে নিত্যপণ্যের চড়া দামের কারণে পরিবার নিয়ে ঈদ পালন করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। এমন সময়ে এই চাল সহায়তা তাদের পরিবারের জন্য বড় ধরনের স্বস্তি বয়ে এনেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...