Logo Logo

রমজান উপলক্ষে নলছিটিতে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত


Splash Image

পবিত্র মাহে রমজান উপলক্ষে ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট সওদাগারবাড়ী নূরানী হাফিজি মাদ্রাসার উদ্যোগে এক মনোজ্ঞ কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলার হদুয়া দরবার শরীফের তৃতীয় ক্যাম্পাসে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

মাদ্রাসার ৫৫ জন শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় তিলাওয়াতের মান বিবেচনা করে সেরা ১০ জন বিজয়ীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

মোয়াজ্জেম হোসেন সওদাগরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লারহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক সিকদার, মোল্লারহাট জেড এ ডিগ্রি ভুট্টা কলেজ মসজিদের ইমাম মাওলানা আব্দুল হান্নান এবং মোল্লারহাট সওদাগারবাড়ী জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার দাতা সদস্য হুমায়ুন সওদাগর ও মোল্লারহাট গার্লস স্কুলের সাবেক শিক্ষক আব্দুল হামিদ মাস্টার।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম হাফেজ কারী মো. মাহমুদুল হাসান।

আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র রমজান মাস হলো আল-কোরআন নাজিলের মাস। এই মাসে কোরআন তিলাওয়াত ও এর সঠিক শিক্ষা মানুষের জীবনকে আলোকিত করে। নতুন প্রজন্মের কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে কোরআনের প্রতি ভালোবাসা তৈরি এবং ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে এ ধরনের প্রতিযোগিতামূলক আয়োজন অত্যন্ত প্রশংসনীয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...