Logo Logo

সিরিজ বিরতিতে একসঙ্গে ইফতার করবেন বাংলাদেশ–পাকিস্তান ক্রিকেটাররা


Splash Image

পবিত্র মাহে রমজানের মধ্যেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর বিরতির দিনে দুই দলের ক্রিকেটারদের একসঙ্গে ইফতার করার ব্যবস্থা করা হয়েছে।


বিজ্ঞাপন


বাংলাদেশ দলের টিম ম্যানেজার নাফিস ইকবাল খান বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (বিরতির দিন) বাংলাদেশ ও পাকিস্তান দলের ক্রিকেটাররা একসঙ্গে ইফতার করবেন।

নাফিস ইকবাল বলেন, “আজ দুই দলের ইফতার একসঙ্গে করার ব্যবস্থা করা হয়েছে।” তবে এতে কোনো বাধ্যবাধকতা নেই বলেও জানান তিনি। তার ভাষায়, “এটা বাধ্যতামূলক নয়। কেউ চাইলে আলাদাভাবে বা বাসায় গিয়ে পরিবারের সঙ্গে ইফতার করতে পারবেন।”

এর আগে বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে সহজেই হারায় বাংলাদেশ। নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে মাত্র ১১৪ রানে গুটিয়ে যায় সফরকারীরা, যা বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে ইতিহাসে সর্বনিম্ন দলীয় সংগ্রহ।

পরে সহজ লক্ষ্য তাড়া করতে নেমে তানজিদ হাসান তামিমের ঝড়ো ফিফটির সুবাদে ১৫.১ ওভারেই জয় নিশ্চিত করে বাংলাদেশ। এতে তিন ম্যাচের সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেছে টাইগাররা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...