Logo Logo

রাজাপুরে এমইপি ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল


Splash Image

ঝালকাঠির রাজাপুর উপজেলার এমইপি ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (১১ মার্চ) বিকেলে উপজেলার পুরাতন জেলখানা সংলগ্ন রয়েল ক্যাফেতে এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় এমইপি ইলেকট্রিশিয়ানরা অংশগ্রহণ করেন এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে পেশাগত উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমইপি কোম্পানির বরিশাল অঞ্চলের সিনিয়র ডেপুটি ম্যানেজার মো. মামুনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিভিশনাল সেলস ম্যানেজার মাহামুদ হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেরিটোরি সেলস ম্যানেজার মো. এনামুল হক, এমইপি পরিবেশক আলহাজ্ব আব্দুল্লাহ আল-মামুন, ফিল্ড অফিসার মো. রবিউল ইসলাম, মো. ইমাম হোসেন (রিফাত) ও সাইদুর রহমানসহ উপজেলার বিভিন্ন এলাকার এমইপি ইলেকট্রিশিয়ানরা।

সভায় বক্তারা এমইপি পণ্যের ব্যবহার, সেবার মান উন্নয়ন এবং গ্রাহকদের কাছে আধুনিক ও নিরাপদ বৈদ্যুতিক সরঞ্জাম পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন। পরে দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...