বিজ্ঞাপন
পবিত্র মাহে রমজান উপলক্ষে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের মসজিদে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি পৌরবাসীর দোয়া ও সমর্থন প্রার্থনা করছেন।
এর আগে গত ৬ মার্চ বিকেলে পৌরসভার ৬নং ওয়ার্ডের পদ্মা পাড় জামে মসজিদে আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিলে তিনি প্রথম এই প্রার্থিতার ঘোষণা দেন। এরপর থেকে নিয়মিতভাবে বিভিন্ন ওয়ার্ডে ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়ন ভাবনা তুলে ধরছেন।
ইফতার মাহফিলগুলোতে দেওয়া বক্তব্যে আলহাজ্ব হারুন সিকদার বলেন, "পৌরবাসী যদি আমাকে খেদমত করার সুযোগ দেন, তবে বাকেরগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক, পরিকল্পিত ও বৈষম্যহীন মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলা হবে।" নাগরিক ভোগান্তি কমাতে তিনি পৌরসভার সেবাগুলোকে ডিজিটাল প্ল্যাটফর্মে আনার প্রতিশ্রুতি দিয়ে বলেন, জন্মনিবন্ধন, হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্সসহ যাবতীয় সেবা অনলাইনে সহজলভ্য করা হবে, যাতে সাধারণ মানুষ ঘরে বসেই প্রয়োজনীয় সেবা পেতে পারেন।
পৌরবাসীর উদ্দেশ্যে তিনি আরও বলেন, তাঁর প্রধান লক্ষ্য হবে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন ব্যবস্থা কায়েম করা। দুর্নীতিমুক্ত সমাজ গড়ার পাশাপাশি কিশোর গ্যাং দমন, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে তিনি কঠোর অবস্থানের কথা জানান। এ ছাড়া নাগরিকদের জন্য উন্মুক্ত অভিযোগ গ্রহণ ও দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা চালুর আশ্বাসও দেন তিনি।
ইফতার মাহফিলগুলোতে দেশ ও জাতির কল্যাণ, গণতান্ত্রিক পরিবেশ সুদৃঢ়করণ এবং বাকেরগঞ্জ পৌরবাসীর সুখ-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আলহাজ্ব হারুন সিকদারের এই আনুষ্ঠানিক ঘোষণার ফলে বাকেরগঞ্জ পৌর রাজনীতিতে নতুন মেরুকরণ ও গতি সঞ্চার হয়েছে। ডিজিটাল সেবা ও স্বচ্ছ প্রশাসনের এই প্রতিশ্রুতি ভোটারদের মাঝে কতটা প্রভাব ফেলে, এখন সেটিই দেখার বিষয়।
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...