বিজ্ঞাপন
শুক্রবার (১৩ মার্চ) সকাল ৯টা ১৪ মিনিটে ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৭ মার্চ ২০২৬ তারিখে অগ্ন্যাশয় প্রদাহজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন রাশেদ আলী। তাৎক্ষণিকভাবে তাকে ফরিদপুর পুলিশ হাসপাতাল থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ৯ মার্চ তাকে ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
মরহুমের জানাজা নামাজ শুক্রবার বাদ জুমা বিকেল ২টা ৩০ মিনিটে ফরিদপুর পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত হয়। এতে ফরিদপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী এবং মরহুমের স্বজনরা অংশগ্রহণ করেন। জানাজা শেষে পুলিশ সুপার মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এএসআই রাশেদ আলীর এই অকাল মৃত্যুতে ফরিদপুর জেলা পুলিশ পরিবারের সদস্যদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ কর্মজীবনে তার নিষ্ঠা ও সাহসিকতার কথা স্মরণ করে সহকর্মীরা শোক প্রকাশ করেছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...