বিজ্ঞাপন
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে উপজেলার চালাকচর বাজারের বক্কীলার মোড়ে পথচারী, শ্রমজীবী ও সাধারণ মানুষের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ মনোহরদী উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ ফারুক আহমেদ প্রধান, সহ-সভাপতি জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী হোসেন, মনোহরদী উপজেলা স্বেচ্ছাসেবী পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক আল-মমিন হোসাইন সজিব, উৎসর্গ ফাউন্ডেশন এর ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ মাসুম মিয়াসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এ সময় বক্তারা বলেন, সমাজের অসহায় ও পথচারী মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...