বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবির ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল সিকদার।
বিজ্ঞাপন
মামলা সূত্রে জানা যায়, ৯ মার্চ ২০২৬ সোমবার দুপুর ১টার দিকে চাল চুরির অজুহাত তুলে নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল সিকদারের নেতৃত্বে প্রায় ৩০ থেকে ৩৫ জনের একটি দল ইউনিয়ন পরিষদে এসে চেয়ারম্যান ও ইসলামী আন্দোলনের নেতা হুমায়ূন কবিরের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা সংঘবদ্ধভাবে মব সৃষ্টি করে চেয়ারম্যানকে মারধর করে বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় হামলাকারীরা ইউনিয়ন পরিষদের সরকারি কাগজপত্রসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
ঘটনার চার দিন পর ভুক্তভোগী ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির বাদী হয়ে ১৩ মার্চ (বৃহস্পতিবার) বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল সিকদারসহ মোট ১৩ জনকে আসামি করা হয়েছে। এছাড়া মামলায় আরও অজ্ঞাতনামা ৩৫ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। মামলার নম্বর-১৬।
মামলার এজাহারে বলা হয়েছে, অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে চেয়ারম্যানের ওপর হামলা চালিয়ে তাকে আহত করে এবং প্রাণনাশের হুমকিও দেয়।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার সোহেল রানা জানান, ইউপি চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...