বিজ্ঞাপন
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ ইদ্রিস আলী (২৫)। তিনি মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের আগলাপাড়া গ্রামের আক্কাস আলী শেখের ছেলে।
মধুখালী থানা সূত্রে জানা গেছে, গত ১২ মার্চ (বৃহস্পতিবার) দিবাগত মধ্যরাতে নওপাড়া ইউনিয়নের খইতলা ব্রিজের পশ্চিম পাশের ইটের সড়কে এক ব্যক্তি নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছিল। ওই সময় তার আচরণে সন্দেহ হলে স্থানীয়রা তাকে চ্যালেঞ্জ করে আটকে রাখে এবং তাৎক্ষণিক মধুখালী থানা পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইদ্রিস আলীকে জিজ্ঞাসাবাদ করে এবং তার দেহ তল্লাশি করে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
থানার সাব-ইন্সপেক্টর মাসুদ প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানান, অভিযুক্ত ইদ্রিস আলী দীর্ঘদিন ধরে ডিবি পুলিশের ভুয়া পরিচয় দিয়ে আসছিলেন। তিনি মূলত সাধারণ মানুষকে মাদকের মামলার ভয় দেখিয়ে জিম্মি করতেন এবং মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন।
মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির মোহাম্মদ তাইজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "আসামি ভুয়া ডিবি পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে অবৈধভাবে অর্থ হাতিয়ে নিত। তাকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।"
পুলিশ জানায়, শুক্রবার (১৩ মার্চ) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...