বিজ্ঞাপন
শনিবার (১৪ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনালে বাস মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
ডিএমপি কমিশনার মো. সরওয়ার বলেন, ঈদ যাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে যাত্রীদের সহায়তায় টার্মিনালগুলোতে বিশেষ ‘হেল্প ডেস্ক’ স্থাপন করা হয়েছে। যান্ত্রিক ত্রুটিযুক্ত বা ‘লক্কড়ঝক্কড়’ কোনো বাস যাতে রাস্তায় না নামে, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ফিটনেসবিহীন গাড়ি চলাচলের মাধ্যমে কোনো ধরনের ঝুঁকি নেওয়া যাবে না বলে তিনি মালিক পক্ষকে সতর্ক করেন।
যাত্রীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি আরও জানান, টার্মিনালগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য নিয়োগ করা হবে। এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় কাউন্টার টেরোরিজম ইউনিট, র্যাব ও সাদা পোশাকে বিশেষ পুলিশ টিম সার্বক্ষণিক মোতায়েন থাকবে।
মতবিনিময় সভায় বাস মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ ঈদ যাত্রায় ট্রাফিক নির্দেশনা মেনে চলা এবং অতিরিক্ত ভাড়া আদায় না করার অঙ্গীকার ব্যক্ত করেন। ডিএমপি কমিশনার যাত্রীদের যেকোনো সমস্যায় পুলিশের সহায়তা নেওয়ার আহ্বান জানান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...