Logo Logo

টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার


Splash Image

দেশের বাজারে টানা তৃতীয় দিনের মতো কমেছে সোনার দাম। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) মূল্য হ্রাসের প্রেক্ষিতে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৬৮৫ টাকা কমিয়ে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।


বিজ্ঞাপন


শনিবার (১৪ মার্চ) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর করা হয়েছে।

শনিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার নতুন এই দাম নিশ্চিত করা হয়েছে।

সমন্বয়কৃত নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৫০৮ টাকা কমিয়ে ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৭ টাকা কমিয়ে নতুন দাম ধরা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা হ্রাস পেয়ে এখন ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকায় দাঁড়িয়েছে।

সোনার দামের সঙ্গে সামঞ্জস্য রেখে কমানো হয়েছে রুপার দামও। নতুন নির্ধারিত মূল্যে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৬৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৭৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত শুক্রবারও প্রতি ভরি ২২ ক্যারেটের সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা এবং রুপার দাম ৩৯২ টাকা কমানো হয়েছিল। উল্ল্যেখ্য যে, চলতি বছর দেশের বাজারে মোট ৪৩ বার সোনার দাম সমন্বয় করা হলো, যার মধ্যে ২৬ বার বৃদ্ধি এবং ১৭ বার কমানোর ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...