বিজ্ঞাপন
শনিবার (১৪ মার্চ) বেলা ১১টায় কুয়াকাটা প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই বক্তব্য প্রদান করেন।
সংবাদ সম্মেলনে জসিম মৃধা দাবি করেন, সম্প্রতি তার বিরুদ্ধে সরকারি গাছ কাটার যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি বলেন, “একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে আমার সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। এই অপপ্রচারের মাধ্যমে প্রকৃত সত্য আড়াল করার চেষ্টা চলছে।”
তিনি আরও স্পষ্ট করে জানান যে, সরকারি গাছ কর্তনের সাথে তার বা তার অনুসারীদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এই বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে জসিম মৃধা প্রশাসনের নিকট বিষয়টি নিয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানান এবং প্রকৃত ঘটনা উদঘাটনের আহ্বান জানান। একই সাথে তিনি যেকোনো ধরনের গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানান।
অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। জসিম মৃধা তাঁর বক্তব্যের স্বপক্ষে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ প্রশাসনের কাছে উপস্থাপনের জন্য প্রস্তুত আছেন বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...