বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। তিনি অসহায় মানুষের হাতে ঈদ উপহার তুলে দিয়ে বলেন, “সমাজের বিত্তবান ও তরুণদের এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে। সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তাহলে ঈদের আনন্দ সবার ঘরে পৌঁছে দেওয়া সম্ভব।”
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সার্বিক আয়োজন করেন ১০ নম্বর ওয়ার্ডের তরুণ সমাজসেবক মাহমুদুল হাসান। তার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে পাঁচ শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিনি, সেমাইসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। উপকারভোগী পরিবারগুলো এই উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেছেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এমন মানবিক কার্যক্রম সমাজের অন্য বিত্তবানদেরও অনুপ্রাণিত করবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...