বিজ্ঞাপন
রোববার (১৫ মার্চ) আইআরজিসির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে প্রধান লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করা হয়।
ফরাসি বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই আইআরজিসি এই কঠোর হুঁশিয়ারি দিল। আইআরজিসি পরিচালিত সংবাদমাধ্যম সেপাহ নিউজের বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে আইআরজিসি উল্লেখ করেছে, এই শিশু হত্যাকারী অপরাধী যদি বেঁচে থাকেন, তবে তারা তাদের পূর্ণ শক্তি দিয়ে তাকে তাড়া করবে এবং শেষ পর্যন্ত হত্যা করবে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানের পক্ষ থেকে এমন ঘোষণা নতুন করে বৈশ্বিক উদ্বেগের সৃষ্টি করেছে।
বিবৃতিতে নেতানিয়াহুকে একজন অপরাধী হিসেবে আখ্যায়িত করে ইরানের এই এলিট ফোর্স জানিয়েছে, তাকে বিচারের আওতায় আনতে বা নির্মূল করতে তারা বদ্ধপরিকর। এই ঘোষণার পর ওই অঞ্চলে ইরান ও ইসরায়েলের মধ্যকার সামরিক উত্তেজনা আরও বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: এএফপি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...