বিজ্ঞাপন
ইসরায়েলি সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, আকাশপথে আসা এই বিশাল হুমকি মোকাবিলায় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। নাগরিকদের নিরাপত্তার স্বার্থে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, রাজধানী তেল আবিবের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। বর্তমানে পুলিশ ও বোমা বিশেষজ্ঞ দল ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকাজ চালাচ্ছে।
একই সময়ে বাহরাইনের রাজধানী মানামায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। বাহরাইন কর্তৃপক্ষের দাবি, হামলা শুরু হওয়ার পর থেকে তারা এখন পর্যন্ত ১২৫টি ক্ষেপণাস্ত্র এবং ২০৩টি ড্রোন প্রতিহত করেছে। তবে এই সংঘাতের রেশ ধরে বাহরাইনে এ পর্যন্ত ২ জন এবং পার্শ্ববর্তী উপসাগরীয় দেশগুলোয় আরও ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতির কারণে পুরো অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। হামলার পর থেকে ওই অঞ্চলের আকাশসীমা ব্যবহারে সতর্কতা জারি করা হয়েছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে এবং সংঘাত আরও ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কা করছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...