Logo Logo

গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো ১ জনের মৃত্যু


Splash Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত আব্দুল্লাহ শেখ (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।


বিজ্ঞাপন


রোববার (১৫ মার্চ) প্রাপ্ত তথ্য অনুযায়ী, শনিবার গভীর রাতে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ নিয়ে ওই একই দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২ জনে।

নিহত আব্দুল্লাহ শেখ টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের মজিবর শেখের ছেলে। এর আগে দুর্ঘটনার দিন শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ঘটনাস্থলেই আব্দুল্লাহর বন্ধু সাজিদুল মোল্লা (১৯) প্রাণ হারান। সাজিদুল একই গ্রামের হায়দার মোল্লার ছেলে।

টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) শুকুর আলী দুই বন্ধুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় সাজিদুল তার দুই বন্ধু আব্দুল্লাহ শেখ ও বাঁধন মোল্লাকে (২০) সাথে নিয়ে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে গিমাডাঙ্গা থেকে টুঙ্গিপাড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে টুঙ্গিপাড়া উপজেলার সিঙ্গিপাড়া নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাজিদুলের মৃত্যু হয়।

দুর্ঘটনায় গুরুতর আহত আব্দুল্লাহ ও বাঁধন মোল্লাকে প্রথমে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে আব্দুল্লাহর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পথিমধ্যেই তার মৃত্যু হয়। বাঁধন মোল্লা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এলাকায় তরুণদের বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর বিষয়ে স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...