বিজ্ঞাপন
তবে রিয়াদের আকাশে আসা এই হামলাগুলো লক্ষ্যে আঘাত হানার আগেই ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রোববার (১৫ মার্চ) সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, রিয়াদ মহানগর এলাকা লক্ষ্য করে পাঠানো চারটি ইরানি ড্রোন আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই সৌদি আরব ক্রমাগত এ ধরনের হামলার শিকার হচ্ছে। এসব হামলায় দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো, মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থান ও জনবসতিপূর্ণ এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। ইরানি বাহিনীর এসব হামলায় মধ্যপ্রাচ্যের দেশটিতে এখন পর্যন্ত অন্তত ২ জন নিহত এবং ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে, সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমান ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সৈন্যদের লক্ষ্য করে হামলার দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তারা ওই ঘাঁটিতে ১০টি ক্ষেপণাস্ত্র এবং অজ্ঞাত সংখ্যক ড্রোন দিয়ে হামলা চালিয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে সৌদি ও আমিরাতের ওপর এই হামলা আঞ্চলিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...