বিজ্ঞাপন
এই গৌরবময় অর্জনের জন্য অনিক কুমার সাহাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।
রোববার (১৫ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. মাহবুবুল আলম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপালগঞ্জ জেলা রোভার নিবন্ধন পাওয়ার পর থেকে এখন পর্যন্ত এই জেলা থেকে কেউ এ সম্মাননা পাননি। অনিক কুমার সাহাই প্রথম ব্যক্তি যিনি এই জেলা থেকে এই অনন্য মাইলফলক স্পর্শ করলেন। এ বছর সারা দেশ থেকে মাত্র ৫ জন এই অ্যাওয়ার্ড পেয়েছেন, যাদের মধ্যে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন অনিক।
অনিক কুমার সাহা গোবিপ্রবি’র ফার্মেসি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। কেবল স্কাউটিংয়েই নয়, একাডেমিক ক্ষেত্রেও তিনি মেধার স্বাক্ষর রেখেছেন। স্নাতক পর্যায়ে তার সিজিপিএ (CGPA) ৪.০০ এর মধ্যে ৩.৬৯ এবং মেধা তালিকায় তার অবস্থান তৃতীয়। পাশাপাশি তার থিসিস পেপার থেকে ইতোমধ্যে দুটি গবেষণা পত্র প্রকাশিত হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, দীর্ঘ চার বছরেরও বেশি সময় ধরে কঠোর পরিশ্রম, ত্যাগ এবং অধ্যবসায়ের মাধ্যমে বিভিন্ন ধাপ অতিক্রম করে তিনি এই লক্ষ্য অর্জন করেছেন। পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমেও যে সর্বোচ্চ সাফল্য অর্জন সম্ভব, অনিক তা প্রমাণ করে দেখিয়েছেন।
বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে এই মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড প্রদান করে থাকেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...