বিজ্ঞাপন
শনিবার (১৪ মার্চ) জেলার নগরকান্দা, সদরপুর ও ভাঙ্গা উপজেলায় এসব ঘটনা ঘটে।
নগরকান্দায় নববধূর মরদেহ উদ্ধার
নগরকান্দা উপজেলার বাশাগাবি গ্রামে স্বপ্না বেগম (২৫) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত স্বপ্না সদরপুর উপজেলার কৃষ্ণপুর ঠেঙ্গামারি গ্রামের হান্নান মোল্লার মেয়ে। মাত্র ২৪ দিন আগে খায়ের মাতুব্বরের সঙ্গে তার বিয়ে হয়েছিল। ঘটনার পর থেকে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক থাকায় বিষয়টি নিয়ে রহস্য দানা বেঁধেছে।
সদরপুরে গৃহবধূর আত্মহত্যা
সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের লোহারটেক গ্রামে ফারজানা (১৯) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
জানা গেছে, শনিবার রাতে বাবার বাড়ির ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভাঙ্গায় বড় ভাইয়ের ওপর অভিমানে কিশোরের আত্মহনন
ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের মাঠ গঙ্গাধরদী গ্রামে বড় ভাইয়ের সঙ্গে অভিমান করে সাব্বির (১৫) নামে এক কিশোর আত্মহত্যা করেছে।
শনিবার বিকেলে ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে সে ঝুলে পড়ে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
ভাঙ্গায় কীটনাশক পানে একজনের মৃত্যু
ভাঙ্গা উপজেলার বিবিরকান্দা গ্রামে কীটনাশক পান করে রজব আলী খালাসী (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার সকালে তিনি নিজ বাড়িতে বিষপান করলে অসুস্থ হয়ে পড়েন। মুমূর্ষু অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
সংশ্লিষ্ট এলাকার থানা পুলিশ মরদেহগুলোর ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পদক্ষেপ নিয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...