বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে বড় ভাইয়ের কাছে নতুন পোশাক কেনার জন্য টাকা চেয়েছিল সাব্বির। কিন্তু পারিবারিক আর্থিক সংকটের কারণে তাৎক্ষণিকভাবে তাকে টাকা দিতে পারেননি তার বড় ভাই। এ নিয়ে ভাইয়ের সঙ্গে সাব্বিরের কথা-কাটাকাটি ও মনোমালিন্য হয়।
পরিবারের সদস্যরা জানান, পরে পরিবারের সবার অগোচরে শনিবার রাতে নিজের ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঈদের আনন্দের আগে এমন ঘটনায় পরিবারটিতে শোকের মাতম নেমে এসেছে। স্থানীয়দের মধ্যেও ঘটনাটি নিয়ে গভীর দুঃখ ও উদ্বেগ দেখা দিয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ রাতেই হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে। রবিবার (১৫ মার্চ) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...