Logo Logo

নেত্রকোনা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি জিয়া, সম্পাদক আব্দুর রাজ্জাক


Splash Image

নেত্রকোনা জেলা আইনজীবী সমিতির বার্ষিক ২০২৬ সালের নির্বাচনে অ্যাডভোকেট জিয়া উদ্দিন খান জিয়া সভাপতি, অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাধারণ সম্পাদক এবং অ্যাডভোকেট আমিনুল ইসলাম আমিন যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।


বিজ্ঞাপন


রোববার (১৫ মার্চ) জেলা আইনজীবী সমিতি ভবনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মোট ৩৪২ জন ভোটারের মধ্যে ৩১৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন নেত্রকোনা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি অ্যাডভোকেট জিয়া উদ্দিন খান জিয়া এবং জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নূরুজ্জামান নুরু।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট মাসুদ রানা চৌধুরী এবং অ্যাডভোকেট শেখ মো. মজিবুর রহমান মিলন।

যুগ্ম সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম আমিন, অ্যাডভোকেট রোকন উদ্দিন এবং অ্যাডভোকেট ইমরান সাদিক।

ভোট গণনা শেষে রাতে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আশীষ কুমার সিংহ আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক—এই তিনটি পদেই বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী হন।

এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় কমিটির বিভিন্ন পদে আরও ১২ জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন— সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুর রশিদ ভুইয়া ও অ্যাডভোকেট মো. বাবুল মিয়া,

সহ-সম্পাদক অ্যাডভোকেট শামীম আহমেদ, লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম খান (উত্থান), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক অ্যাডভোকেট নুরুর রহমান অপু,

বিনোদন ও খেলাধুলা সম্পাদক অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন, অডিটর অ্যাডভোকেট মো. আব্দুর রফিক (বাবুল), এবং সদস্য পদে অ্যাডভোকেট মোশারফ হোসেন তমাল, অ্যাডভোকেট এ কে এম গোলাম রব্বানী, অ্যাডভোকেট কলপ মিয়া, অ্যাডভোকেট রুহুল আমীন ও অ্যাডভোকেট আজাহারুল ইসলাম (রুবেল)।

নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় আইনজীবীদের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...