Logo Logo

ওড়াকান্দি ঠাকুরবাড়ি পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের ডিআইজি


Splash Image

ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক গোপালগঞ্জের কাশিয়ানীতে অবস্থিত মতুয়া সম্প্রদায়ের প্রধান তীর্থস্থান ওড়াকান্দি ঠাকুরবাড়ি পরিদর্শন করেছেন।


বিজ্ঞাপন


রোববার (১৫ মার্চ) তিনি এই ঐতিহাসিক স্থানটি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ডিআইজি রেজাউল করিম মল্লিকের সঙ্গে ছিলেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ। ডিআইজি ঠাকুরবাড়ি এলাকার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

এ সময় তিনি উপস্থিত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন ডিআইজি।

ওড়াকান্দি ঠাকুরবাড়ি বাংলাদেশের মতুয়া সম্প্রদায়ের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি স্থান। মতুয়া ধর্মের প্রবর্তক শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং সমাজসংস্কারক শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের জন্মস্থান হিসেবে এটি সুপরিচিত।

উনিশ শতকের মাঝামাঝি সময়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এখান থেকেই মতুয়া আন্দোলনের সূচনা হয়েছিল। পরবর্তীতে এই আন্দোলন একটি শক্তিশালী সামাজিক সংস্কার আন্দোলনে রূপ নেয়।

ডিআইজির এই সফরকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। তারা পুরো এলাকা ঘুরে দেখেন এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...