বিজ্ঞাপন
নিহত রাইসা বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নজরুল ইসলাম হাওলাদারের মেয়ে। রোববার (১৫ মার্চ) সকালে এই বর্বরোচিত হামলার শিকার হয় সে।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রিফাত নামে ওই যুবক রাইসাকে উত্ত্যক্ত করে আসছিল। ঘটনার দিন সকালে রিফাতের একটি অনৈতিক প্রস্তাবে রাইসা সরাসরি অসম্মতি জানালে ক্ষিপ্ত হয়ে ওঠে সে। একপর্যায়ে রাইসার শরীরে আগুন লাগিয়ে দেওয়া হয়।
আগুনে গুরুতর দগ্ধ অবস্থায় স্থানীয়রা রাইসাকে উদ্ধার করে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকলে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত আনুমানিক ১১টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে রাইসা। মৃত্যুর আগে দেওয়া জবানবন্দিতে সে রিফাতের কুপ্রস্তাব ও তার ওপর করা এই পাশবিক হামলার বিষয়টি উল্লেখ করে গেছে বলে জানা গেছে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ও সচেতন মহল এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত অভিযুক্ত রিফাতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...