Logo Logo

বাকেরগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


Splash Image

বরিশালের বাকেরগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা সম্পন্ন হয়।


বিজ্ঞাপন


সভায় প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমি আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সালেহ আল রেজা এবং উপজেলা কৃষি কর্মকর্তা সুনিতি কুমার। এছাড়াও বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে.এম. সোহেল রানাসহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাজনৈতিক ও সামাজিক প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাবিবুর রহমান। বাকেরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দও সভায় অংশ নেন।

প্রধান উপদেষ্টার বক্তব্যে সংসদ সদস্য আবুল হোসেন খান উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি দৃঢ়ভাবে বলেন, "বাকেরগঞ্জকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে আমি বদ্ধপরিকর।"

সভায় জননিরাপত্তা নিশ্চিত করতে এবং স্থানীয় সমস্যা সমাধানে সকল দপ্তরের কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...