Logo Logo

জনপ্রশাসন উপদেষ্টা

‘বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে’


Splash Image

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, নির্বাচনের কালির দাগ মুছার আগেই প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছেন।


বিজ্ঞাপন


সোমবার (১৬ মার্চ) দুপুরে নোয়াখালীতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন নোয়া টেকনোলজি হাউজিং মাঠে সদর উপজেলার 'পেটকাটা খাল' পুনঃখনন কাজের উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেন, “আমরা নিজেরাও বুঝতে পারিনি আমাদের নেতা ও প্রধানমন্ত্রী এত দ্রুত সময়ের মধ্যে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন শুরু করবেন। তিনি সত্যিই এক অসাধারণ কাজ করেছেন। বড় বড় কথা বলার রাজনীতি থেকে বের হয়ে এসে তারেক রহমান দেখিয়েছেন যে, বিএনপি শুধু পরিকল্পনা দেয় না, সেই পরিকল্পনা বাস্তবায়নও করে।”

তিনি আরও দাবি করেন, জনগণের কল্যাণে নিবেদিত বিএনপির এই নির্বাচনী ইশতেহার এখন শুধু দলের ইশতেহার নয়, এটি বাংলাদেশের একটি রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে। তারেক রহমান এখন সমগ্র বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে জনহিতকর কাজ করে যাচ্ছেন।

নোয়াখালীর জেলা প্রশাসক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুব আলমগীর আলো এবং সদস্য সচিব হারুনুর রশিদ আজাদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...