Logo Logo

ঝিকরগাছার শংকরপুরে সাবেক ছাত্রনেতা ফারুক হোসেনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ


Splash Image

যশোরের ঝিকরগাছা উপজেলার ১০ নং শংকরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রায় ১২০টি অসচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (১৬ মার্চ) স্থানীয় অসহায় ও নিম্নআয়ের মানুষের হাতে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

মালয়েশিয়া বিএনপি পুডু শাখার সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা ফারুক হোসেনের একান্ত প্রচেষ্টায় এবং নিজস্ব সার্বিক সহযোগিতায় এই মানবিক উদ্যোগটি বাস্তবায়ন করা হয়েছে।

এই প্রসঙ্গে সাবেক ছাত্রনেতা ফারুক হোসেন জানান, মাহে রমজানের তাৎপর্য রক্ষা এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই তিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন। সমাজের সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের পরিবারগুলো যাতে কিছুটা স্বাচ্ছন্দ্যে রোজা পালন ও ঈদের প্রস্তুতি নিতে পারে, সেটিই তার মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, "ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। আমি সবার কাছে দোয়া কামনা করি, যেন সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে পারি।"

এদিকে স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। ফারুক হোসেনের মতো সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...