Logo Logo

কোম্পানীগঞ্জে কাভার্ড ভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু


Splash Image

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কাভার্ড ভ্যান চাপায় ওসমান গনি (২৪) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছেন।


বিজ্ঞাপন


সোমবার (১৬ মার্চ) সকালে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ভূঁঞারহাট-দুধমুখা সড়কের মীরের ফোল সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ওসমান গনি কবিরহাট উপজেলার পূর্ব লামছি গ্রামের মাওলানা মোজাম্মেল হকের ছেলে। তিনি ফেনীর একটি কওমি মাদরাসার ছাত্র ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে নিজ বাড়ি থেকে ছোট ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলযোগে মাদরাসায় যাচ্ছিলেন গনি। সকাল সাড়ে ৯টার দিকে তারা কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের মীরের ফোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ওসমান গনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, ঘটনার পরপরই স্থানীয় জনতা কাভার্ড ভ্যানসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে এসেছে।

নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...