Logo Logo

গোপালগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা


Splash Image

গোপালগঞ্জে ওষুধের প্যাকেটে স্যাম্পল রেখে বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও মূল্য তালিকা না থাকায় তিন প্রতিষ্ঠানকে মোট ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


বিজ্ঞাপন


সোমবার (১৬ মার্চ) দুপুরে সদর উপজেলার ঘোনাপাড়া এবং টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনিম।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, টুঙ্গিপাড়ার নিলফা বাজারে ওষুধের প্যাকেটের ভেতরে বিক্রয় নিষিদ্ধ 'স্যাম্পল' ওষুধ রেখে সাধারণ গ্রাহকের কাছে বিক্রির অপরাধে 'মোল্লা মেডিকেল হল'কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে 'মুন্না সুইটস'কে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া সদর উপজেলার ঘোনাপাড়ায় মূল্য তালিকা প্রদর্শন না করায় 'ইমরান ফল ঘর'কে ৫০০ টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনিম জানান, ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এবং বাজারে অনিয়ম রোধে জনস্বার্থে এ ধরনের তদারকিমূলক অভিযান ভবিষ্যতে নিয়মিত অব্যাহত থাকবে। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহায়তা প্রদান করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...