এ বি এম ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ।
বিজ্ঞাপন
সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এই গুরুত্বপূর্ণ পরিবর্তনের তথ্য নিশ্চিত করেন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ইউজিসি চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন অধ্যাপক এস এম এ ফায়েজ। সোমবার তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কাছে পদত্যাগপত্র জমা দেন। তাঁর এই সিদ্ধান্ত ও নিয়াজ আহমদ খানের পদত্যাগের পর উচ্চশিক্ষার শীর্ষ এই দুই পদে নতুন নাম ঘোষণা করল সরকার।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে রাষ্ট্রপতি বরাবর আবেদন করেছিলেন অধ্যাপক নিয়াজ আহমদ খান। ওই দিন তিনি শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাঁর মূল পদ উন্নয়ন অধ্যয়ন বিভাগে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আগস্টের শেষ দিকে নিয়াজ আহমদ খান ঢাবির উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেছিলেন। ১০ ফেব্রুয়ারি এক বিশেষ সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের ধারাবাহিকতায় তিনি পদত্যাগের এই সিদ্ধান্ত নেন।
শিক্ষা মন্ত্রণালয়ের নতুন এই নির্দেশনার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউজিসির শীর্ষ নেতৃত্বে পরিবর্তন চূড়ান্ত হতে যাচ্ছে। নতুন নিয়োগপ্রাপ্তরা উচ্চশিক্ষার মানোন্নয়ন ও প্রশাসনিক গতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...