Logo Logo

বাকেরগঞ্জে ১২০০ প্রান্তিক কৃষকের মাঝে আউশ প্রণোদনা বিতরণ


Splash Image

বরিশালের বাকেরগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারি প্রণোদনা হিসেবে আউশ ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টায় উপজেলা পরিষদের হলরুমে খরিপ-১ মৌসুমের উফশী আউশ প্রণোদনা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আবুল হোসেন খান।

উপজেলা কৃষি অফিসের আয়োজনে এই বিতরণ কার্যক্রমে ১২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিটি কৃষককে বিনামূল্যে ৫ কেজি উচ্চফলনশীল আউশ ধানের বীজ এবং ২০ কেজি রাসায়নিক সার প্রদান করা হয়।

বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সুনীতি কুমার সাহা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সঠিক সময়ে উন্নত মানের বীজ ও সার ব্যবহারের মাধ্যমে কৃষকরা অধিক ফসল উৎপাদন করে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রণোদনা বিতরণের এই উদ্যোগের ফলে উপজেলার আউশ চাষিরা বিশেষভাবে উপকৃত হবেন এবং আউশ আবাদের লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...