Logo Logo

শাহজাদপুর শিক্ষার্থী কল্যাণ সমিতির সভাপতি হৃদয়, সম্পাদক সাব্বির


Splash Image

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘'শাহজাদপুর শিক্ষার্থী কল্যাণ সমিতি"-এর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো: হৃদয় সরকার ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মো: সাব্বির হোসেন।


বিজ্ঞাপন


রবিবার (১৫ মার্চ) সংগঠনটির সংগঠনটির সভাপতি মো: আব্দুল মোন্নাফ এবং সাধারণ সম্পাদক মো: মেরাজ আলী কমিটি অনুমোদন করেন।

নতুন দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সাকিব হাসান, কোষাধ্যক্ষ জেসমিন পারভীন এবং দপ্তর সম্পাদক ইমন পারভেজ।

সংগঠনটির সভাপতি মো: হৃদয় সরকার বলেন, ''এই দায়িত্ব তাঁর কাছে সম্মান ও আস্থার প্রতীক। তিনি এই দায়িত্ব ন্যায়, সততা ও নিষ্ঠার সাথে পালন করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন ও সহযোগিতার জন্য সংগঠনকে আরও সক্রিয় ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন। শিক্ষার্থীদের উৎসাহ ও সহায়তার জন্য সমিতির পক্ষ থেকে মেধাবৃত্তি ও শিক্ষাবৃত্তি চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া সারা বছর শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও সৃজনশীল কার্যক্রম আয়োজন করা হবে, যাতে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি তাদের প্রতিভা বিকাশের সুযোগ পায়।

স্বাস্থ্যসেবার বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দিয়ে তিনি ঘোষণা করেন, শিক্ষার্থীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে, যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে।

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের কল্যাণ, ঐক্য এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা চাই এই সংগঠনটি শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হয়ে উঠুক।"

‎সাধারণ সম্পাদক মোঃ সাব্বির হোসেন বলেন, ''এটি শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের সবার একটি পরিবার। এই সংগঠনের মাধ্যমে আমরা একে অপরের পাশে দাঁড়াতে চাই, সুখে-দুঃখে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই এবং শিক্ষার্থীদের কল্যাণে একসাথে কাজ করতে চাই।

‎আমাদের লক্ষ্য হলো শাহজাদপুরের শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও শক্তিশালী করা এবং শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে নিজেদেরকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা।

‎আগামীতে শাহজাদপুর শিক্ষার্থী কল্যাণ সমিতির কাজ হবে উদ্ভাবনী ও সৃজনশীল কার্যক্রম যাতে শিক্ষার্থীরা মেধা বিকাশের সুযোগ পায়। দরিদ্র শিক্ষার্থীদের পাশে থাকা, মেধাবৃত্তি ও শিক্ষাবৃত্তি কুইজ প্রতিযোগীতা এবং ফ্রী রক্তদান সেবা।"

প্রতিবেদক- মোঃ হাফিজ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...