বিজ্ঞাপন
সোমবার (১৬ মার্চ) দুপুরে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের বড় মির্জাপুর এলাকার মহেষাখালী খাল খনন ও পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, কৃষকের জমিতে সেচ সুবিধা বৃদ্ধি এবং কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে দেশব্যাপী খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। এটি কোনো লোক দেখানো উদ্যোগ নয়, বরং কৃষকদের বাস্তব উপকারে আসবে। আশা করা যাচ্ছে, আগামী বর্ষা মৌসুমের আগেই কৃষকরা এই খালের সুফল ভোগ করতে পারবেন।
নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ডা. আব্দুল মঈন খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষিপ্রধান বাংলাদেশে কৃষিকে সমৃদ্ধ করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ হাতে কোদাল তুলে নিয়ে খাল খননের মাধ্যমে কৃষি উন্নয়নের উদ্যোগ গ্রহণ করেছিলেন। সেই ধারাবাহিকতায় কৃষি ও পানির স্বাভাবিক প্রবাহ রক্ষায় খাল খনন কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী এবং নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল।
এছাড়াও উপস্থিত ছিলেন নরসিংদী জেলার পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক, জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার,সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ,মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মুহাইমিন আল জিহান, বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়া, মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া,বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং বিএনপির নেতৃবৃন্দ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় নরসিংদী জেলায় মোট ২৮৫টি গুরুত্বপূর্ণ খাল খনন ও পুনঃখনন করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...