বিজ্ঞাপন
আজ মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার উত্তর গোপীনাথপুর আশ্রয়ণ প্রকল্প এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
নিহত মহিমা খানম ওই আশ্রয়ণ প্রকল্পের সুমন মিয়ার মেয়ে। অন্যদিকে গুরুতর আহত মীম খানম একই আশ্রয়ণ প্রকল্পের ইউসুফ শেখের মেয়ে।
গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে একটি দ্রুতগামী মোটরসাইকেলকে পেছন থেকে একটি বাস ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে রাস্তা পার হতে থাকা দুই শিশুকে চাপা দেয়।
দুর্ঘটনার পর ঘটনাস্থলেই মহিমা খানম প্রাণ হারায়। স্থানীয়রা দ্রুত দুই শিশুকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক মহিমাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় মীম খানম বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...